বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিপিএল নিলামে অবিক্রীত মাহমুদউল্লাহ-মুশফিক

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২১৭ Time View

বিপিএল নিলামে ব্যাট হাতে ভরসার নাম দুজনই। একজন অভিজ্ঞ ফিনিশার, অন্যজন দীর্ঘদিনের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব‍্যাটার। কিন্তু এবারের নিলামে সেই দুই সিনিয়র ক্রিকেটারের কারও প্রতিই আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রথম রাউন্ডেই অবিক্রীত থেকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

রোববার অনুষ্ঠিত বিপিএল নিলামের ‘বি’ ক্যাটাগরিতে প্রথম নাম ওঠে মাহমুদউল্লাহ রিয়াদের। ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা থেকে বিড শুরু হলেও ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই হাত তুলতে রাজি হয়নি। একই পরিস্থিতির শিকার হয়েছেন মুশফিকুর রহিমও।

দীর্ঘদিনের অভিজ্ঞতা, বড় ম্যাচে পারফর্ম করার ইতিহাস কোনোটিই এবার দলগুলোর মন গলাতে পারেনি।

এর আগে ‘এ’ ক্যাটাগরির নিলামে মোহাম্মদ নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। লিটন দাসকে ৭৫ লাখ টাকায় দলে টেনেছে রংপুর রাইডার্স। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুই সিনিয়র তারকার অবিক্রীত থাকা।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, অবিক্রীত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে। তবে দ্বিতীয়বার তাঁরা উঠবেন ‘সি’ ক্যাটাগরিতে। সেক্ষেত্রে তাদের ভিত্তিমূল্যও কমে আসবে। সেটিই হয়তো শেষ সুযোগ হতে পারে মাহমুদউল্লাহ ও মুশফিকের জন্য।

ফরম্যাট ও কৌশলগত পরিকল্পনার কারণে দলগুলো কি অভিজ্ঞদের পেছনে বিনিয়োগে অনাগ্রহ? নাকি পারফরম্যান্স গ্রাফই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে এ নিয়ে এখনই ক্রিকেট মহলে চলছে আলোচনা। তবে স্পষ্ট একটি বিষয় অভিজ্ঞ দুই ক্রিকেটারের ভবিষ্যত এখন অনেকটাই নির্ভর করছে পুনরায় নিলামে তাদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোভাবের ওপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category