রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

বিপিএল চলাকালীন মাঠেই নামাজ আদায় ক্রিকেটারের

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার জন্য বাংলাদেশে এসেছেন পাকিস্তানের ক্রিকেটার খুশদিল শাহ। দলটির হয়ে এখন পর্যন্ত দুই ম্যাচের প্রত্যেকটিতেই মাঠে নেমেছেন এই ক্রিকেটার।

সোমবার (৯ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিল কুমিল্লা। যেখানে সিলেটের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরে গেছে খুশদিলের দল।

এদিন খেলা চলাকালীন মাঠেই নামাজ পড়ে সকলের নজরে আলাদা করে পড়েন খুশদিল। সিলেটের ব্যাটিং ইনিংসের ১৬ ওভারের পর স্ট্র্যাটেজিক টাইম হিসেবে আড়াই মিনিট সময় দেওয়া হয়। এই সময় উইকেটের পাশে তোয়ালে বিছিয়ে নামাজ পড়ে নেন খুশদিল।

মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে খুশদিলের দল কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে তোলে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান। এই লক্ষ্য সিলেট ১৪ বল হাতে রেখেই পার করে ফেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category