শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

বিপিএলে ব্যাটে-বলে দেশি ক্রিকেটাররাই সেরা

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

১৯ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি, এক মাসেরও বেশি সময় কেটে গেলো। বিপিএলে এখনও পর্যন্ত অনুষ্ঠিত হলো মোট ৪২টি ম্যাচ। সবগুলোই গ্রুপ পর্বের খেলা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৭টি দলের প্রত্যেকে দু’বার করে একে-অপরের মুখোমুখি হলো। ঢাকায় তিন রাউন্ড, সিলেট এবং চট্টগ্রামে এক রাউন্ড করে মোট ৫ রাউন্ডে শেষ হলো বিপিএলের গ্রুপ পর্বের খেলা।

শুক্রবার দুপুরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শেষ দল হিসেবে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করে নিয়েছে ফরচুন বরিশাল। যদিও পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। এই ম্যাচে বরিশালের জয়ের মধ্য দিয়ে খুলনার বিদায় নিশ্চিত হয়।

ভগ্ন হৃদয় নিয়ে বিকেলের ম্যাচে সিলেটের মুখোমুখি হয়েও হেরেছে খুলনা। প্রথমে ব্যাট করে মাত্র ১২৮ রান সংগ্রহ করে তারা। ২ ওভার এবং ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট স্ট্রাইকার্স। হতাশাজনকভাবে টুর্নামেন্ট শুরু করলেও জয় দিয়ে শেষ করে সিলেটের দলটি। অন্যদিকে টানা চারম্যাচ জিতে শুরু করলেও পরাজয় দিয়ে বিপিএল শেষ করে খুলনা।

বিপিএলের প্রথম পর্ব শেষে হিসাব-নিকাশের পালা। বিদেশি পারফরমারদের ভিড়ে দেশি ক্রিকেটাররা কে কেমন করলো? সামনেই যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, সে হিসেবে দেশি ক্রিকেটারদের পারফম্যান্স খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বিশ্বকাপের স্কোয়াডে থাকার সম্ভাব্য দাবিদার, তাদের কার কী অবস্থা?

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি ছিল এবার ভিন্নরকমের। আসা-যাওয়ার মধ্যে। যারা পারফরমার, তাদের কেউ শুরু থেকে অংশ নিয়ে মাঝ পথে চলে গেছেন, কেউ আবার মাঝ পথে এসে খেলছেন এখনও, কেউ কেউ এসে কয়েকম্যাচ খেলে চলে গেছেন।

সে হিসেবে দেশি ক্রিকেটাররা বেশ ভালো সুযোগ পেয়েছে পরিসংখ্যান টেবিলে নিজেদের অবস্থান উপরের দিকে তুলে ধরতে। ব্যাটারদের মধ্যে আশার বিষয় হলো, দুই তরুণ তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম- দু’জনই নিজেদের মেলে ধরতে পেরেছেন। আসরের তিন সেঞ্চুরিয়ানের মধ্যে তারা দু’জন।

যদিও শেষ দিকে এসে ধারাবাহিক ব্যাটিংয়ে রান সংগ্রাহকের তালিকায় এখন শীর্ষে অবস্থান করছেন তামিম ইকবাল। ফরচুন বরিশাল অধিনায়কের মোট রান ১২ ম্যাচে ৩২.৫৮ গড়ে ৩৯১। হাফ সেঞ্চুরি করেছেন দুটি। সর্বোচ্চ রান ৭১। যদিও আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়ে ফেলেছেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অর্ডার তাওহিদ হৃদয় একটি সেঞ্চুরি করেছেন। আরেকটি সেঞ্চুরির কাছাকাছি (৯১*) ইনিংস খেলেছেন। তাতে ১২ ম্যাচে ১২ ইনিংস শেষে ৩৮.৩ গড়ে তার রান ৩৮৩। তৃতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ হাসান তামিম। ১১৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন। ১১ ম্যাচে ৩৪.৭২ গড়ে রান করেছেন ৩৮২টি।

চতুর্থ স্থানে রয়েছেন দুর্দান্ত ঢাকার অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস। ১১ ম্যাচে ৩৯.১১ গড়ে তিনি রান করেছেন ৩৫২। পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ফরচুন বরিশালের এই ব্যাটারের ১২ ম্যাচে ৩১৪। হাফ সেঞ্চুরি ৩টি। তিনিও আন্তর্জাতিক টি-২০ খেলেন না।

বোলারদের তালিকায় শীর্ষে শরিফুল

বোলারদের তালিকায় সবার শীর্ষে সবার আগে বিদায় নেয়া দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম। ১২ ম্যাচে তার উইকেট সংখ্যা ২২টি। ১৫.৮৬ গড়, ৭.৮১ ছিল ইকনোমি রেট। ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্সের সাকিব আল হাসান। ১৫.৫২ গড় এবং ইকনোমি রেট ৬.২৩ করে।১৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন শেখ মেহেদী হাসান। ১৬.৯৩ গড় এবং ৬.৯৯ ইকনোমি রেট। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১৪ উইকেট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিলাল খান রয়েছেন চার নম্বর স্থানে। হাসান মাহমুদ নিয়েছেন ১৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category