মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বিপিএলে কুমিল্লায় যোগ দিলেন রাসেল-নারিন

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

কুমিল্লা ভিক্টোরিয়ানসের সুপার ফোরে ওঠা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে তারা। বর্তমানে প্লেঅফের দোরগোড়ায় অপেক্ষমাণ লিটন দাসের দল।

এরই মধ্যে চলে এসেছেন চ্যাম্পিয়ন কুমিল্লার দুই তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল আর সুনিল নারিন। আজ শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা।

কুমিল্লার মিডিয়া ম্যানেজার সোহানউজ্জামান খান নয়ন জাগো নিউজকে নিশ্চিত করেছেন, দুবাই থেকে সরাসরি ফ্লাইটে শনিবার সকাল ৯ টার কিছুক্ষণ পরে চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমান বন্দরে এসে পা রাখেন নারিন ও রাসেল।

আগামী সোমবার এবারের বিপিএলে প্রথম মাঠে নামবেন রাসেল ও নারিন। ওই ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা। বাংলাদেশে আসার আগে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন নারিন। আর দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ছিলেন রাসেল।উল্লেখ্য, আগের মৌসুমেও কুমিল্লার হয়েই বিপিএলে খেলতে এসেছিলেন এই দুই ক্যারিবীয় তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category