মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন: আমীর খসরু

  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ Time View

বিনিয়োগকারীরা আগামী নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এসব বলেন তিনি।

নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নয়, বিদেশি বিনিয়োগকারীদেরও একটাই কথা তারা নির্বাচনের অপেক্ষায় আছে। একেবারে পরিষ্কার ভাষায় বলেছেন তাদের সব সিদ্ধান্ত স্থগিত রেখেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত।

বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করছেন নির্বাচনের জন্য।’

এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘এলডিসি উত্তরণ স্থগিত নয় বরং অন্তত তিন বছর পেছানো প্রয়োজন। এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ।’ এ ছাড়া ২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করা যাবে, এমন কিছু কার্যকর হলে ইউনিয়নের অপব্যবহার হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি। বৈঠকে ১১ জন শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে বিকেল ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা বৈঠকে বসেন। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category