বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিতর্কিত সিদ্ধান্তে আউট সাকিব, মাঠেই প্রতিবাদ

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৩৩ Time View

দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে নেমেছিলেন কাপ্তান সাকিব আল হাসান। তবে শাদাবের ফুল লেংথের বলে খেলতে গিয়ে পরাস্ত হন সাকিব। জোরালো আবেদনের পর বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লু দেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। তবে সেটিও বেশ খানিকটা সময় পর। অবাক সাকিব রিভিউ নিয়েছিলেন সঙ্গে সঙ্গেই।টিভি রিভিউতেও স্পষ্ট দেখা গেছে, সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। অর্থাৎ- বল আগে ব্যাটে লেগেছিল। তবে থার্ড আম্পায়ারের দাবি, সে স্পাইক ব্যাট মাটিতে লাগার কারণে। যে ফ্রেমে স্পাইক প্রথম দেখা গেছে, বল তখনো ব্যাটের পাশে যায়নি বলে সিদ্ধান্ত তার। ইমপ্যাক্টও ছিল ৩ মিটারের বাইরে।

আম্পায়ারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সাকিব। আম্পায়ারের কাছে ফিরে কথা বলতে দেখা যায় তাকে। তবে শেষ পর্যন্ত হতাশ সাকিবকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। ধারাভাষ্যকাররাও আম্পায়ারের এমন সিদ্ধান্তে হতবাক।

জিতলেই সেমিফাইনাল-এমন সমীকরণে রোববার (৬ নভেম্বর) অ্যাডিলেডে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে শাহিন আফ্রিদির করা দ্বিতীয় বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিডউইকেটের ওপর ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার আভাস দেন লিটন। তবে ছন্দ ধরে রাখতে পারলেন না বেশিক্ষণ। কাট করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন। শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ৮ বলে ১০ রান করে ফিরে গেছেন লিটন। বাংলাদেশ প্রথম উইকেট হারাল দলীয় ২১ রানের মাথায়।
ভারতের বিপক্ষে লিটন দাসের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তেই ছিল বাংলাদেশ। যদিও ম্যাচটি জেতা হয়নি। ভারত ম্যাচের দিন ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় পাকিস্তানের বিপক্ষে টাইগার এ ব্যাটারের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে তাকে নিয়েই একাদশ সাজায় বাংলাদেশ। তবে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ম্যাচে তেমন কিছু করতে পারলেন না।

আহামরি রান না হলেও দশ ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৭১ রান করেছিল বাংলাদেশ। তবে শাদাব খানের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় টিম টাইগার্স। প্রথম শিকার সৌম্য সরকার। ১৭ বলে ২০ রান করে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। সৌম্যর পর বিতর্কিত এলবিডব্লিউতে সাকিবকে ফেরান শাদাব।

দলের বিপর্যয় মুহূর্তে আউট হয়ে গেছেন শান্ত। ৪৮ বলে ৫৪ রান করে ফিরে গেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category