শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

বিগ ব্যাশ লিগে দল পেলেন রিশাদ

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

বিগ ব্যাশ লিগে (বিবিএল) দল পেয়েছেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে যাবেন তিনি। বাংলাদেশি তরুণ এই লেগস্পিনারকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেনস।

আজ শনিবার কেএফসি বিবিএল এবং ডব্লিউবিবিএল- এর ড্রাফট অনুষ্ঠিত হয় সিডনিতে। সেখানে চতুর্থ রাউন্ডে নাম ওঠে রিশাদের। এই লিগে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের সাহচর্য পাবেন রিশাদ। কারণ, অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দল হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন পন্টিং।

এর আগে বিগ ব্যাশ লিগে বাংলাদেশ থেকে খেলতে গেছেন কেবল সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন রিশাদ। কুশলী বলে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছিলেন তিনি।২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৯ উইকেট শিকার করেছেন রিশাদ। ইকোনমি ৭.৩৬। ডানহাতি এই লেগি টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।আগামী ১৫ ডিসেম্বর শুরু বিগ ব্যাশের আসর চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। একই সময় হওয়ার কথা বিপিএলও। এছাড়া নভেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা। জাতীয় দল ও ঘরোয়া লিগের ব্যস্ততায় বিগ ব্যাশে খেলতে পারবেন কিনা রিশাদ, সেটি এখনো নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category