রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

‘বিগ বস’ কবে শেষ হচ্ছে?

  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ Time View

অবশেষে শেষ হতে চলেছে ‘বিগ বস’ এর ১৬ তম সিজন। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের চলতি সিজন। ১৮ সপ্তাহ ধরে চলছে এই শো। শেষ সম্প্রচারিত এপিসোড পর্যন্ত দেখা গিয়েছে ৭জন। অবশেষে গ্র্যান্ড ফিনালের দিন এগিয়ে এসেছে। গত পর্বেই গ্র্যান্ড ফিনালের দিন জানিয়ে দিলেন করন জোহর।

আগে জানা গিয়েছিল জানুয়ারি ২০২৩-এ শেষ হবে ‘বিগ বস সিজন ১৬’। তবে, জনপ্রিয় এই রিয়েলিটি শোর সময় বাড়ানো হয় আরও কয়েকটা সপ্তাহ। সম্প্রতি ‘বিগ বস ১৬’র সঞ্চালক হিসেবে ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে এসেছিলেন করন জোহর। তিনিই জানিয়ে দিলেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি হতে চলেছে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, চলতি সপ্তাহেই ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে যাবেন সুম্বুল টাকির খান। যদিও অফিশিয়ালি তেমন কোনও খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েকটা ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে সঞ্চালক হিসেবে দেখা যায়নি সালমান খানকে। তার পরিবর্তে প্রথমে সঞ্চালনা করতে দেখা যায় ফারহা খানকে। আর শেষ এপিসোডে সঞ্চালনা করলেন করন জোহর। বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, ‘বিগ বস সিজন ১৬’ এর গ্র্যান্ড ফিনালেতে সঞ্চালনা করবেন সালমান খান।

অন্যদিকে, ‘বিগ বস’-এর ঘর থেকে আগামী সিনেমার জন্য অভিনেত্রী নির্ধারণ করলেন একতা কাপুর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়। বিগ বসের ঘরের প্রতিযোগীরা একে একে অডিশন দিতে থাকেন। আর সেই অডিশনে জ্যাকপটটা জিতলেন নিমরিত কৌর আলুওয়ালিয়া। সমস্ত প্রতিযোগীর মধ্যে একতা কাপুর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয় নিমরিতের পারফরম্যান্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category