বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে: ওবায়দুল কাদের

  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৭৪ Time View

বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) নাকি রাষ্ট্র মেরামত করবে।

অথচ এই বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে ও গণতন্ত্রকে হত্যা করেছে। তারা সুস্থ রাজনীতি করে না, নষ্ট রাজনীতি করে। আর যারা নষ্ট রাজনীতি করে, তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শ্যামলী স্কয়ার প্রাঙ্গণে ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত শান্তিসমাবেশে তিনি এ কথা বলেন। শান্তিসমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।

শান্তি সমাবেশে বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category