বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিএনপি নেতার হাত কেটে উল্লাস, গ্রেপ্তার ৫

  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

আধিপত্য বিস্তারে কক্সবাজারের টেকনাফ উপজেলা বিএনপির নেতা সিদ্দিক আহম্মদের (৫৫) দুই হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আটকদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার র‍্যাব কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন, নুরুল হক (৩৮), জাহাঙ্গীর আলম (৩৫), দিল মোহাম্মদ কালু (৫৮), আবুল কালাম (৩৮) ও ছৈয়দ উল্লাহ (৩৬)। এরা সকলেই মামলার এজাহারভুক্ত আসামি।

উপ-অধিনায়ক সাদিকুল জানান, গেল ২৬ নভেম্বর কতিপয় সন্ত্রাসীরা টেকনাফের নাজিরপাড়ার মৃত নজির আহমদের ছেলে সিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে উল্লাসে মেতে উঠে। এ সংক্রান্তে ভিকটিম ছিদ্দিক আহম্মদের ছেলে রাশেদুল আলম কক্সবাজারের টেকনাফ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এরপর র‍্যাব-১৫ ঘটনাটি সম্পর্কে জানেন এবং অপরাধীদের ধরার চেষ্টা করে। অবশেষে ১৬ ডিসেম্বর কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category