মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বিএনপি কেন জনতার ওপর আস্থা রাখতে পারছে না—প্রশ্ন ফয়জুল করীমের

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি কেন জনগণের ওপর আস্থা রাখতে পারছে, তা স্পষ্ট নয়।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের রায়েই সব ঠিক হবে। সেখানে বিএনপির সমস্যা কোথায়?’

বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘পিআর নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। জরিপেও দেখা গেছে, দেশের অধিকাংশ মানুষ এ ব্যবস্থার পক্ষে। বিএনপি যদি সত্যিই জনগণের ওপর আস্থা রাখে, তবে চাইলে তারা ৯০ শতাংশ ভোট পেয়ে এককভাবে ২৭০ আসন জিতুক—আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিএনপি কেন এই আস্থা দেখাতে পারছে না?’

তিনি প্রস্তাব করেন, ‘পিআর পদ্ধতি নিয়ে গণভোট হোক। জনগণ যদি এর বিপক্ষে রায় দেয়, তবে আমরা আর এ দাবি তুলব না।’

এ সময় তিনি নির্বাচনকে স্বচ্ছ করতে জুলাই সনদের আইনি স্বীকৃতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান না করেই সরকার নির্বাচন আয়োজনের পথে হাঁটছে। এতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।’

ভারত প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘নাকি ভারত না চাইছে বলেই জুলাই সনদকে আইনি স্বীকৃতি ও বিচার প্রক্রিয়ায় গড়িমসি করা হচ্ছে?’

যুগপৎ আন্দোলন বিষয়ে তিনি বলেন, ‘একই দাবিতে সবাই নিজ নিজভাবে আন্দোলন করছে—এটিই যুগপৎ আন্দোলন। কিন্তু কেউ কেউ একে বিশেষ কোনো দলের নেতৃত্বাধীন আন্দোলন বলছেন, যা সঠিক নয়। সাংবাদিকদের সংবাদ পরিবেশনে আরও সতর্ক হতে হবে।’

শিক্ষা খাতে নিয়োগ প্রসঙ্গে ফয়জুল করীম সমালোচনা করে বলেন, ‘প্রাথমিক শিক্ষার মান খুবই খারাপ। সেখানে ভাষা, বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তির শিক্ষক না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত।’

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন মোড় প্রদক্ষিণ করে পুনরায় বায়তুল মোকাররমে এসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category