শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

বার্সা ছেড়ে সিটিতে ফিরলেন গুন্দোয়ান

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫৯ Time View

মাত্র কয়েকদিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন জার্মানির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান। এবার ক্যারিয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি। বার্সেলোনায় মাত্র এক মৌসুম কাটিয়ে আবার ম্যানচেস্টার সিটিতে ফিরে এলেন তিনি।

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ ম্যানসিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেয়ায় শূন্যস্থানটা পূরণ প্রয়োজন ছিল পেপ গার্দিওলার। সে জায়গায় দ্রুত গুন্দোয়ানের ফিরে আসাটা দারুণ এক সুখবর সিটি কোচের জন্য।

শুধু ফিরে আসাই নয়, আজই (শনিবার) ইংলিশ প্রিমিয়ার লিগে ইপসউইচের বিপক্ষে সিটিজেনদের হয়ে খেলতেও পারেন তিনি। সিটির সঙ্গে এক বছরের চুক্তি করলেন তিনি। আরও এক বছর বাড়িয়ে নেয়ার অপশন রাখা হয়েছে।

বার্সার জন্যও গুন্দোয়ানকে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কারণ, ফাইনান্সিয়াল যে বাধ্যবাধকতা, তাতে নতুন চুক্তি করা দানি ওলমোকে মাঠে নামানোই কঠিন হয়ে যাচ্ছিলো। সে জায়গায় গুন্দোয়ানকে ছেড়ে দেয়ার ফলে দানি ওলমোকে খেলাতে আর কোনো বাধা থাকলো না।

গুন্দোয়ানকে পুরোপুরি ফ্রি‘ই পেয়ে গেলো ম্যানসিটি। বার্সার সঙ্গে ২ বছরের চুক্তি থাকলেও এক বছর খেলেই ন্যু ক্যাম্প ছাড়লেন এই জার্মান তারকা। ইউরোপিয়ান মিডিয়াগুলো বলছে, বার্সেলোনার মিসম্যানেজমেন্টের ফলেই গুন্দোয়ানের মত ফুটবলারকে পুরোপুরি ফ্রি ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারা।

২০১৬ সালে পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখ থেকে ম্যানসিটিতে আসার পর তার প্রথম সাইনিং ছিলেন গুন্দোয়ান। বরুশিয়া ডর্টমুন্ড থেকে চার বছরের চুক্তিতে ম্যানসিটিতে আসেন তিনি। যদিও খেলেছেন ৭ মৌসুম। এ মেয়াদে সিটিতে পাঁচটি প্রিমিয়ার লিগসহ চ্যাম্পিয়নস লিগও জিতেছেন গুন্দোয়ান। চ্যাম্পিয়ন্স লিগ জযে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।কোচ পেপ গার্দিওলা নিজেই অবাক, ফ্রি-তে গুন্দোয়ানের মত ফুটবলারকে ফিরে পাওয়ায়। তিনি নিজেই স্বীকার করেছেন এই অবাক হওয়ার বিষয়টি। তিনি বলেন, `অনেক ম্যানেজারই ট্রান্সফার উইন্ডোগুলোতে বলে থাকেন, যে কোনো কিছুই ঘটতে পারে। আক্ষরিক অর্থে এটাই হলো তার প্রমাণ। এটা সত্যিই অবাককরা এবং অবিশ্বাস্য একটি বিষয়।‘

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category