শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

বাবার মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরলেন পাকিস্তান অধিনায়ক

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

বিশ্বজয় করতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ফাতিমা সানা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে ভাগ্যের নির্মমতা দেখলেন পাকিস্তান দলের অধিনায়ক। জানতে পারলেন, জন্মদাতা বাবা আর পৃথিবীতে নেই। জীবনের অতি প্রিয়জনকে শেষবারের মতো দেখার জন্য বিশ্বকাপ ছেড়ে দেশে ফেরত আসলেন ফাতিমা সানা।

বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে করে দেশে ফিরে করাচিতে নিজ বাড়িতে যান ফাতিমা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ব্শ্বিকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন মুনিবা আলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাতিমার অনুপস্থিতি পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা। কারণ, সেমিতে যেতে হলো এ-গ্রুপের বাকি দুই ম্যাচের একটিতে জিততেই হবে পাকিস্তানের। অবস্থার প্রেক্ষিতে দুটি ম্যাচও জিততে হতে পারে তাদের।

দুই ম্যাচে এক হার আর এক জয়ে বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে আছে পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচটি পাকিস্তান খেলবে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী সোমবার।পাকিস্তান চলতি বিশ্বকাপে একমাত্র জয়টি পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা লঙ্কান ওপেনার চামারি আথাপাত্তুকে তুলে নিয়ে পাকিস্তানকে দারুণ শুরু এনে দিয়েছিলেন ফাতিমা।এরপর ভারতের বিপক্ষে দল হারলে রানরেটে অবদান রেখেছেন ফাতিমা। ওই ম্যাচে ব্যাক-টু-ব্যাক বোলিংয়ে এসে দুই ভারতীয় জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষকে আউট করেন পাকিস্তান পেসার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category