শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

বাবার মৃত্যুতে ক্রিকেট থেকে বিরতি নিলেন ওকস

  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৯ Time View

অনেকদিন থেকেই ক্রিকেটের বাইরে ইংল্যান্ডের তারকা ক্রিস ওকস। চলতি মৌসুমের আইপিএলে তাকে কিনে নিয়েছিল পাঞ্চাব কিংস। কিন্তু ভারতে খেলতে আসেননি তিনি। এমনকি ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও নেই এই অলরাউন্ডারের নাম। কেন খেলার বাইরে, এতদিন সেটি অজানা থাকলেও এবার নিজেই তা প্রকাশ করেছেন ওকস।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামে এক পোস্টে ওকস জানিয়েছেন, বাবা মারা যাওয়ার কারণে খেলা থেকে বিরতি নিয়ে তিনি। কঠিন সময়ে নিজের পরিবারের পাশে দাঁড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পোস্টে ওকস বলেন, ‘গতমাস (মে) আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যখন আমি মাসের শুরুতে আমার বাবা দুভার্গ্যজনকভাবে মারা যান। গত কয়েক সপ্তাহ আমি আমার পরিবারের সাথে ছিলাম, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সময় কাটিয়েছি। আমরা অত্যন্ত শোকাহত এবং এই কঠিন সময় পার করছি।’

তবে সময়মতো নিজের চিরচেনারূপে ফিরবেন ওকস। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন এই অলরাউন্ডার। এই ক্লাব দিয়েই ফের মাঠে ফিরবেন ওকস।ফেলায় ফেরার বিষয়ে ওকস বলেন, ‘আমার বাবা খুবই ভালোবাসতেন ওয়ারউইকশায়ারকে। আমি এবং আমার পরিবারের সঠিক সময়ে আমি তাদের (ওয়ারউইকশায়ার) হয়ে ক্রিকেট খেলতে ফিরবো। ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা আমার বাবাকে গর্বিত করেছে। আমি সামনের দিকে তাকিয়ে আবারও সেটার পুনরাবৃত্তি করতে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category