রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

বাফুফে নির্বাচন: ১৩৭ জন কাউন্সিলরের নাম জমা, নেই যশোর-সাতক্ষীরা

  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের জন্য সোমবার ছিল ডেলিগেটদের নাম জমা দেওয়ার শেষ দিন। জানা গেছে, এবার বাফুফে নির্বাচনের ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টি থেকে কাউন্সিলরের নাম জমা পড়েছে বাফুফেতে। মামলার কারণে জমা পড়েনি যশোর ও সাতক্ষীরার কাউন্সিলরের নাম।

জমা পড়া কাউন্সিলর তালিকার সর্বাধিক ৬২টি জেলার। বিভাগের আছে ৮টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের কাউন্সিলর ১০টি, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ৫টি, প্রথম বিভাগ লিগ ১৮টি, দ্বিতীয় বিভাগ লিগ ৮টি, তৃতীয় বিভাগ লিগ ৮টি, নারী লিগ ৪টি, বিশ্ববিদ্যালয় ৬টি, শিক্ষা বোর্ড ৫টি এবং কোচেস অ্যাসোসিয়েশন. রেফারিজ অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থার একজন করে কাউন্সিলর এবার ভোট দেবেন।

জমা পড়া ১৩৭ নামের মধ্যে অন্তত ১৭ জনের বিপক্ষে আপত্তিও আছে। এর মধ্যে গুরুতর অভিযোগ আছে ৫ জন কাউন্সিলরের নাম নিয়ে। বাফুফে এসব যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাহী কমিটির সভায় উত্থাপন করবে ভোটার তালিকা চূড়ান্ত করার জন্য। নির্বাহী কমিটির অনুমোদন হওয়ার পর নির্বাচন কমিশন গঠন করে তাদের কাছে তালিকা জমা দেবে বাফুফে। তালিকা পেয়ে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে।

এখন পর্যন্ত দুইজন বাফুফের সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। একজন বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল, আরেকজন তরফদার মো. রুহুল আমিন। এর মধ্যে কাউন্সিলর হিসেবে তরফদার রুহুল আমিনের নাম চট্টগ্রাম আবাহনী থেকে জমা পড়েছে। তাবিথ আউয়াল কাউন্সিলর হননি।দেশের দুই জনপ্রিয় ক্লাবের মধ্যে মোহামেডানের কাউন্সিলর হয়েছেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং আবাহনীর কাউন্সিলর হয়েছেন ক্লাবটির পরিচালক কাজী এনাম আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category