মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলা ও উপজেলার সব নির্বাচনী অফিসের সামনে ওই দুইদিন অর্ধদিবস অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। এটি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে সম্মান জানিয়ে তাদের কেনাকাটা ও উৎসবে বিঘ্ন না ঘটানোর লক্ষ্যে নেওয়া সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

সোমবার বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এ ঘোষণা দেন।

এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ও জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, “আমরা সর্বদা জনগণের পাশে আছি। ধর্মীয় উৎসবের সময় সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো সমস্যা না হয়, তাই হরতাল প্রত্যাহার করেছি। তবে আমাদের ন্যায্য দাবি আদায়ে আগামী দুই দিন অর্ধদিবস নির্বাচন অফিস ঘেরাও অব্যাহত থাকবে।”

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সর্বদলীয় সম্মিলিত কমিটি বৃহস্পতিবার বিকেল, রোববার অবস্থান কর্মসূচি এবং সোমবার সকাল-সন্ধ্যা ও মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ঘোষণা দিয়েছিল।

গেল ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এর পর থেকে বাগেরহাটবাসী চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করেন। যদিও ৪ সেপ্টেম্বর কমিশন সীমানা পরিবর্তন করে তিনটি আসনইজারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। সর্বদলীয় সম্মিলিত কমিটি দাবি করেছেন, চূড়ান্ত গেজেট জনদাবিকে উপেক্ষা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category