শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

বাংলাদেশে পাকিস্তানের ড্রামা সিরিজ খুবই জনপ্রিয়: হাইকমিশনার

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ Time View

বাংলাদেশে পাকিস্তানের ড্রামা সিরিজগুলো খুবই জনপ্রিয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রুহুল আলম সিদ্দিক বলেছেন। এছাড়া তার স্ত্রী পাকিস্তানি খাবার নিয়ে করা ভ্লগিং ভিডিওগুলো বেশ উপভোগ করেন বলেও জানিয়েছেন তিনি।

করাচি কাউন্সিল অন ফরেন রিলেসন্স (কেসিএফআর) আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন হাইকমিশনার মোহাম্মদ রুহুল আলম। এছাড়া দুই দেশের মানুষের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

হাইকমিশনার বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কই সবকিছুর মূল স্তম্ভ। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরাসরি জাহাজ চলাচলের রুট বন্ধ হয়ে যাওয়ায় গত দুই বছর ধরে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আর ঢাকা-করাচি বিমান চলাচল পাকিস্তান এয়ারলাইন্সের জন্য এখনো একটি লাভজনক রুট। এগুলোতে নজর দিতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশি হাইকমিশনার জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য থাকবে দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়ন করা।

এছাড়া পাকিস্তানের তুলা উৎপাদন কমিয়ে দেওয়ার বিষয়টি নিয়েও কথা বলেছেন হাইকমিশনার। তিনি জানিয়েছেন, তুলা উৎপাদন কমানোয় বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্কের মধ্যে প্রভাব পড়েছে। তিনি অনুষ্ঠানে আরও জানান, বাংলাদেশে পাকিস্তানের শিল্পীরা প্রায় সময়ই লোক সংগীত অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

অপরদিকে কেসিএফআর-এর চেয়ারপারসন নদরা পাঞ্জওয়ানি বলেন, অনেক বাংলাদেশি পাকিস্তানে ভ্রমণ করতে চান। কিন্তু বিভিন্ন বিধিনিষেধের কারণে তারা পাকিস্তানের ভিসা পান না। যেটি ২০১৩ সাল থেকে চলে আসছে। তিনি ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়ার আহ্বান জানান।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category