সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বাংলাদেশের মানুষ যেভাবে চায় সেভাবেই নির্বাচন হবে : ভারত

  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৯৭ Time View

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ভারত। বৃহস্পতিবার (৩ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণের দ্বারা নির্ধারণ করা হোক। তবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এমন আশা প্রকাশ করে ভারত। ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের দেশে পড়ে’ বলেও উল্লেখ করেন তিনি।অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে। আমরা সেটাই মেনে নেবো।অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে। আমরা সেটাই মেনে নেবো।

তিনি আরও বলেন, অবশ্যই, আমরা সেখানে (ঢাকা) আমাদের হাইকমিশনের মাধ্যমে (বাংলাদেশের পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি, সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না। পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধীদলের দাবির মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘বিভিন্ন’ মতামত নিয়ে ভারত কী ভাবছে- এমন প্রশ্নে অরিন্দম বাগচি বলেন, আমি মনে করি (বাংলাদেশে) অনেক কিছুই হচ্ছে, সমগ্র বিশ্ব হয়তো এটা নিয়ে মন্তব্য করছে, কিন্তু ভারত ভারতই। তত্ত্বাবধায়ক সরকারসহ কোনো বিষয়েই আমার কোনো মন্তব্য নেই।

কেএসআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category