শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশকে হারিয়ে ৯২ বছরের আক্ষেপ ঘোচালো ভারত

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

যে দুর্দান্ত বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে দেখা গেছে, ভারতের বিপক্ষে সেই বাংলাদেশকে খুঁজে পাওয়া গেলো না। পাকিস্তান থেকে ২-০ ব্যবধানে সিরিজ জিতে আসা টাইগাররা ভারতের মাটিতে প্রথম টেস্টে রীতিমত মুখ থুবড়ে পড়লো।

বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। এই জয়ের ফলে নতুন রেকর্ড তৈরি করলো তারা। ৯২ বছরে প্রথমবার পরাজিত ম্যাচের থেকে জয়ী ম্যাচের সংখ্যা বেশি ভারতের।

এখন পর্যন্ত নিজেদের ইতিহাসে মোট ৫৮০টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে হার ১৭৮টি, ড্র ২২২ ম্যাচ, পরিত্যক্ত ১টি। বাংলাদেশের বিপক্ষে নামার আগে টেস্টে ভারতের জয়ও ছিল হারের সমান ১৭৮টি।

বাংলাদেশকে হারিয়ে টেস্টে এখন ১৭৯ জয়ের মালিক হয়েছে ভারত। ফলে এখন হারের চেয়ে (১৭৮ হার) জয়ের সংখ্যায় এগিয়ে গেছে ম্যান ইন ব্লুরা।যদিও এই কৃতিত্ব আগেই অর্জন করেছিল অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এবার ভারতও সেই দলে ঢুকে পড়লো। এখন পর্যন্ত বাংলাদেশ, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড টেস্টে এই নজির গড়তে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category