শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

বাংলাদেশকে অলআউট করে পাকিস্তানের পাশে ভারত

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১২৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। জবাবে নেমে ১১.৫ ওভারে ৩ উইকেটে লক্ষ্য টপকে গেছে ভারত।

রোববার বাংলাদেশকে অলআউট করে পাকিস্তানের রেকর্ডে ভাগ বসিয়েছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ৪২ বার প্রতিপক্ষকে অলআউট করেছে ভারত। এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে প্রতিপক্ষ দলকে সর্বোচ্চ ৪২ বার অলআউট করার একক রেকর্ড ছিল কেবল পাকিস্তানের দখলে।৪২ বার প্রতিপক্ষকে অলআউট করতে পাকিস্তানকে খেলতে হয়েছে ২৪৫ ম্যাচ। অন্যদিকে ৯ ম্যাচ কম খেলেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে ভারত।

এ তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ২২ গজের পিচকে কসাইখানা বানিয়ে প্রতিপক্ষ দলকে ৪০ বার অলআউট করেছে কিউইরা। এর জন্য নিউজিল্যান্ডকে খেলতে হয়েছে ২২০ ম্যাচ।উগান্ডা আছে চতুর্থ স্থানে। ৯৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে প্রতিপক্ষকে ৩৫ বার অলআউট করেছে আফ্রিকার দলটি। সুনিল নারিন, ডাইনে ব্রাভোদের দেশ ওয়েস্ট ইন্ডিজ আছে এ তালিকার পঞ্চম স্থানে। ২০৫ ম্যাচে ৩২ বার প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড আছে ক্যারিবিয়ানদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category