বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বর্তমান সময়ের নায়িকাদের ভণ্ড বললেন ওমর সানী

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

জনপ্রিয় অভিনেতা ওমর সানী এই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নানা সময় নানা ঘটনা নিয়েও লিখতে দেখা যায় তাঁকে। হঠাৎ তাঁর ফেসবুকের এক পোস্টে দেখা যায় বর্তমান ও ৯০ দশকের নায়িকাদের নিয়ে লিখতে।বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি পোস্ট করেন ওমর সানী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি অনেক লাকি আমাদের সময় নায়িকা হিসেবে—মৌসুমী, শাবনূর, চম্পা, দিতি, লিমা, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমাকে পেয়েছি। বেস্ট-৯০; কিন্তু এর পর স্টার, সুপারস্টার কোনো নায়িকা নেই। তার পর বাকি সব ভণ্ডামি।’ হঠাৎ এমন পোস্ট  কেন দিয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মধ্য দিয়ে ওমর সানী চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি।

তাঁর বিশেষ সিনেমাগুলোর মধ্যে রয়েছে—চাঁদের আলো, প্রেম প্রতিশোধ, আখেরি হামলা, পাগল তোর জন্য রে, কুলি, আজব প্রেম প্রভৃতি। ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। সেই থেকে ওমর সানী সফলতা পান খলনায়ক হিসেবেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category