মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বরিশালে পিস্তলসহ যুবক আটক

  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

বিকাশ ও কনফেকশনারির দোকানে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টার সময় আরিফ মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

রোববার সকাল দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজারে এই ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আটককৃত যুবক আরিফ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। সে আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।

ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছেন, সকাল দশটার দিকে এক যুবক তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নাম্বারে দশ হাজার দুইশ’ টাকা পাঠানোর কথা বলেন। ওই নাম্বারে টাকা পাঠানোর আগে যুবকের কাছে টাকা চাইলে সে তার ব্যাগ থেকে পিস্তল বের করে আমার কোমরে ঠেকিয়ে বলে, “৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।”

এ সময় আমার ডাক-চিৎকারে বাজারের ব্যবসায়ী ও জনতা এগিয়ে এসে ছিনতাইকারী যুবককে আটক করে গণধোলাই দেয়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ছিনতাইকারী যুবককে পিস্তলসহ আটক করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধারকৃত পিস্তলটি আসল নাকি খেলনা সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category