মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বন্দি বিনিময় চুক্তি: ৬০০ কোটি ডলার ফেরত পেল ইরান, মুক্ত হলেন ৫ মার্কিনি

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে। এর আওতায় সোমবার (১৮ সেপ্টেম্বর) পাঁচ মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইরান। একইভাবে যুক্তরাষ্ট্রও পাঁচ ইরানিকে মুক্তি দিয়েছে। তাছাড়া এই চুক্তির আওতায় ইরানের জব্দ করা বিপুল অর্থও ফেরত দেওয়া হয়েছে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন বলেছেন, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ৬০০ কোটি ডলার আল আহলি ও দুখান ব্যাংকের ইরানি অ্যাকাউন্টে জমা হয়েছে। কাতারের ওই দুই ব্যাংকে ইরানের ছয়টি অ্যাকাউন্টে এসব অর্থ জমা হয়।

দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থ ছাড় প্রসঙ্গে তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ায় উরি ও আইবিকে ব্যাংকের পাশাপাশি মেল্লাত ব্যাংকের সিউল শাখায় আটকে থাকা সব ইরানি অর্থ গত ১০ আগস্ট সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়। ওই অর্থকে ইউরোতে রূপান্তরিত করতে সেখানে পাঠানো হয়েছিল।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, গতকাল কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হয় সেদেশে ইরানি ব্যাংকগুলোর অ্যাকাউন্ট সক্রিয় হয়েছে। এরপর ইরানের অ্যাকাউন্টে ইউরো জমা হয়।

দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ আটকে রাখায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আদায়ের লক্ষ্যে কাজ চলছে বলেও তিনি জানান।

মোহাম্মাদ রেজা ফারজিন বলেন, আরও কয়েকটি দেশে আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়ে কাজ চলছে। বিষয়টি চূড়ান্ত হলে তা ঘোষণা করা হবে।

সূত্র: আল-জাজিরা, পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category