বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বগুড়ায় সবুজ হত্যায় গ্রেপ্তার ২

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৭৫ Time View

বগুড়ায় প্রাইভেটকার চালক সবুজ খন্দকার হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ওই গাড়ি। গাড়িটির মালিক ও চালক নিহত সবুজ খন্দকার নারায়ণগঞ্জ বন্দর এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি- ভাড়া নেওয়া প্রাইভেটকার ছিনতাই করতে বগুড়ায় চালককে হত্যারপর পুকুরে ফেলে দেয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ বন্দর এলাকার হাজিপুর এলাকার আবুল কালাম আজাদ ওরফে বাবুল ও বগুড়ার দুপচাঁচিয়ার মাগুরা গ্রামের জহুরুল ইসলাম। তাদের বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত ৩ নভেম্বর রাত ৮টায় আসামিরা তিন দিনের জন্য একটি প্রাইভেটকার ভাড়া নেয়। সোনারগাঁর মদনপুর এলাকা থেকে বগুড়ায় যাওয়ার জন্য গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল।

তিনি জানান, রাতের খাবারের আমন্ত্রণ জানিয়ে ৬ নভেম্বর আজাদ তার বগুড়ার ভাড়া বাড়িতে সবুজ খন্দকারকে ডেকে নেন। সেখানে তাকে হত্যা করা হয়। পরে ওই চালকের মরদেহ বস্তাবন্দি করে বেলোহালি স্কুলের পেছনে পুকুরের পানিতে ফেলে দেয়া হয়। ৮ নভেম্বর সকাল ৯টার দিকে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।এ ঘটনায় দুপচাঁচিয়া থানা পুলিশ তদন্ত শুরু করে।পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির মোবাইল ফোন ও পায়ের স্যান্ডেল গ্রেপ্তার আজাদের ভাড়া বাড়িতে পাওয়া গেছে। এ ছাড়া চৌমুহনী এলাকার তাওসিফ ফিলিং স্টেশন থেকে নিহতের প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

কেএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category