বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ফ্রান্সে ডানপন্থীদের থামিয়ে দিল বাম জোট

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৪৬ Time View

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে এগিয়ে ছিল উগ্র ডানপন্থীরা। কিন্তু দ্বিতীয় দফার ভোটে সেই অগ্রগতি ধরে রাখতে পারেনি তারা। এককভাবে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও; প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট (এনপিই)।

রোববার দেশটির দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে এমনটা জানা গেছে বলে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন মতে— প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট টুগেদার অ্যালায়েন্স দ্বিতীয় অবস্থানে রয়েছে আর তৃতীয় অবস্থানে রয়েছে উগ্র ডানপন্থী ন্যাশনাল র‌্যালি।

বিবিসি বলছে, এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র‌্যালির নেতারা। অপর দিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা।

ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া বুথফেরত জরিপের তথ্যমতে— ৫৭৭ আসনের পার্লামেন্টে ১৭২ থেকে ২১৫টি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স।

ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৮৯টি আসন। সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে, ফরে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category