বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৯ Time View

কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস অবসর নেন আন্তর্জাতিক ফুটবল থেকে। এরপর ভাবা হচ্ছিলো, ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানেকে জাতীয় দলে অধিনায়কত্ব করা হবে। তবে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হঠাৎ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ২৯ বছর বয়সী ভারানে। তার অবসরের ২৪ ঘণ্টারও কম সময়ে পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক ঘোষণা করে ফ্রান্স ফুটবল।

ফ্রান্সের হয়ে ৬৬টি ম্যাচ খেলে ফেলেছেন ২৪ বছর বয়সী এমবাপ্পে। করেছেন ৩৬ গোল। ফরাসি এই তরুণ ফরোয়ার্ড ২০১৮ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুট। এবার তার কাঁধে পড়ল জাতীয় দল সামলানোর দায়িত্ব।

এদিকে, চলতি মৌসুমে ফরাসি ক্লাব পিএসজির ভাইস ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছেন এমবাপ্পে। তবে এবার তার কাঁধে উঠলো আরও বড় দায়িত্ব। এবার দেখার বিষয়, জাতীয় দলের দায়িত্বে তিনি কেমন করেন। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফর্মেন্স করেছেন এমবাপ্পে। ৮ গোল করে হাতে নিয়েছেন গোল্ডেন বুট পুরস্কার। তবে এতো কম বয়সে জাতীয় দলের অধিনায়কের চাপ নিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। তবে ভারানে অবসর নেয়ায়, ফ্রান্স ফুটবল এমবাপ্পেকে অধিনায়ক ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category