বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৭৮ Time View

মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এলেন ২৭ বছর বয়সি যুবক জয়দীপ। আর লাইভ চলাকালেই আত্মহত্যা করলেন তিনি। আসামের কাসার জেলায় এ ঘটনা ঘটেছে।

একটি মেডিকেল কোম্পানিতে কাজ করতেন জয়দীপ। তার পরিবার জানিয়েছে, লাইভ শুরু করার আগে তিনি পরিবারের সব সদস্যকে ব্লক করে দিয়েছিলেন।

আত্মহত্যা করার আগে তিনি পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি ফেসবুক লাইভে বলেন, মা, কাকা, কাকিমা, বোন, দাদা, ভাইঝি, জামাইবাবু সবাইকে বলছি সরি! আমি সবাইকে ভালোবাসি। কিন্তু আমার প্রেমিকাকে আমি খুব ভালোবাসি। ফেসবুক লাইভে তাকে কাঁদতেও দেখা যায়। এর পরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি।

জয়দীপের দাদা জানিয়েছেন, শিলচরে একটা ভাড়া বাড়িতে থাকত ভাই। আত্মহত্যার বিষয়টি জেনেই আমরা বাড়িওয়ালাকে খবর দিই। দ্রুত তারা ঘরে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। তারা দেখেন সিলিংফ্যান থেকে দেহটা ঝুলছে।

ইতোমধ্যে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে আসার পর একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হবে।

এদিকে প্রেমের এই ভয়াবহ পরিণতিকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছে এলাকায়। ভেঙে পড়েছে ওই যুবকের পরিবার। হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category