সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে উঠে যাচ্ছে ট্রাম্পের নিষেধাজ্ঞা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ Time View

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে  ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ান। তার নির্দেশে ২০২১ সালে ক্যাপিটাল হিলে আক্রমণ করে রিপাবলিকান পার্টির সমর্থকরা। এ ঘটনার পর ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় ফেসবুক।

তবে এবার তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আর এর মাধ্যমে টানা দুই বছর নিষেধাজ্ঞার কবলে থাকার পর আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ফিরছেন ট্রাম্প।

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের রাজনীতিবিদরা কি বলেন সেটি জনগণের জানার ব্যবস্থা থাকতে হবে।’
মেটার কর্মকর্তা নিক ক্লেগ বলেছেন, ‘ক্যাপিটাল হিল দাঙ্গায় অংশ নেওয়া দাঙ্গাবাজদের প্রশংসা করার পর ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করে।’

তিনি জানিয়েছেন, তারা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছেন ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টটির মাধ্যমে এখন আর সাধারণ মানুষের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরির সম্ভাবনা নেই।

তবে ট্রাম্প যেহেতু এর আগে নিয়ম-নীতি ভঙ্গ করেছিলেন, যদি আরেকবার তিনি এমনটি করেন তাহলে পরবর্তীতে আরও বড় শাস্তির মুখে পড়বেন। সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category