রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ফের বাইডেনের বাড়িতে মিলল গোপন নথি

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৯৮ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে গোপনীয় আরও ৬টি নথি উদ্ধার করা হয়েছে। এর আগে তিন দফা বাইডেনের ব্যক্তিগত বাড়ি ও অফিসে সরকারি গোপন নথি পাওয়া গিয়েছিল। এবার চতর্থ দফায় তার বাড়িতে মিলল ছয়টি গোপন নথি।

জানা গেছে, গত শুক্রবার বাইডেনের ডেলওয়ারের বাড়িতে মার্কিন বিচার বিভাগের (ডিওজি) তদন্তকারীরা দীর্ঘ ১৩ ঘণ্টা অনুসন্ধান চালিয়েছে। এ সময় তারা আরও ছয়টি গোপন নথির সন্ধান পেয়েছে। বাইডেনের এক আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

নতুন করে পাওয়া নথিগুলো বাইডেনের সিনেটের ও ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের।
বাইডেনের আইনজীবী বব বাউয়ার বলেন, “নথিগুলো হাতে লেখা ছিল। সেগুলো জব্দ করে ডিওজি’র তত্বাবধানে রাখা হয়েছে।”

অনুসন্ধানের সময় প্রেসিডেন্ট ও তার স্ত্রী জিল বাইডেন ওই বাড়িতে ছিলেন না বলেও জানান বব।

শনিবার এক বিবৃতিতে বব বলেন, “ডেলওয়ারের বাড়িতে অনুসন্ধান চালাতে ডিওজিকে অনুমতি দিয়েছিলেন বাইডেন।”

গত নভেম্বরে পেন বাইডেন সেন্টারে প্রথম দফায় ১০টি নথি পাওয়া যায়। এরপর ২০ ডিসেম্বর বাইডেনের ডেলওয়ারের বাড়ির গ্যারেজে এক পৃষ্ঠার একটি নথি পাওয়া যায়। এরপর নতুন বছরের ১২ জানুযারি ডেলওয়ারের বাড়িতে বাইডেনের ব্যক্তিগত লাইব্রেরি থেকে পাঁচ পৃষ্ঠার নথি পাওয়া যায়।

এরপর গত শুক্রবার সেই বাড়িতেই আরও নথির হদিস মিলল। বারাক ওবামার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাইডেন। পাওয়া যাওয়া বেশিরভাগ নথি সেই সময়কার।

যুক্তরাষ্ট্রের গোপন নথিগুলো সাধারণত তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়। কনফিডেন্সিয়াল, সিক্রেট ও টপ সিক্রেট। কোনও ‘টপ সিক্রেট’ নথি ফাঁস হলে তা যুক্তরাষ্ট্রের স্বার্থের ‘মারাত্মক ক্ষতি করতে পারে’। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category