বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Title :
ভারতসহ পাঁচ দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত জুলাই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সেমিফাইনালে হেরেও ম্যাখোঁকে পাশে পেলেন এমবাপ্পেরা রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ সব মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থা নতুনভাবে গড়ে তোলা হবে: মাহদী আমিন খুদে শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’

ফের করোনার হুমকিতে বিশ্ব, একমাসে রোগী বাড়লো ৫২ শতাংশ

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। সবশেষ চার সপ্তাহে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগী বেড়েছে প্রায় ৫২ শতাংশ। এই সময় নতুন করে সাড়ে আট লাখের বেশি মানুষ কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও। ডব্লিউএইচওর তথ্যমতে, আগের ২৮ দিনের তুলনায় গত চার সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় আট শতাংশ বেড়েছে। এই সময়ে মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ।সংস্থাটির হিসাবে, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত ৭৭ কোটি ২০ লাখ মানুষ। প্রাণ হারিয়েছেন ৭০ লাখেরও বেশি।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, গত ২৮ দিনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১ লাখ ১৮ হাজার মানুষ। গুরুতর অসুস্থ হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখতে হয়েছে ১ হাজার ৬০০ জনকে। আগের ২৮ দিনের তুলনায় এদের হার বেড়েছে যথাক্রমে ২৩ শতাংশ ও ৫১ শতাংশ।

ডব্লিউএইচও জানিয়েছে, প্রাপ্ত তথ্যউপাত্ত অনুসারে, জেএন.১’র কারণে এই মুহূর্তে অতিরিক্ত কোনো বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি নেই। তবে উত্তর গোলার্ধে শীত শুরুর সঙ্গে সঙ্গে এটি শ্বাসযন্ত্রে সংক্রমণের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

সূত্র: এএনআই, এনডিটিভি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category