সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

ফেনীর ৩ থানায় ওসি রদবদল

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১১১ Time View

ফেনী মডেল থানা, দাগনভূঞা ও সোনাগাজী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। বুধবার (২৬ জুলাই) জেলার পুলিশ সুপার জাকির হাসানের স্বাক্ষরিত ২টি অফিস আদেশের মাধ্যমে এ ৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলি/পদায়নের আদেশ দেওয়া হয়।

ওই অফিস আদেশ মতে, ফেনী মডেল থানার বর্তমান ওসি মু. নিজাম উদ্দিনকে দাগনভূঞা থানায়,দাগনভূঞা থানার ওসি মু. হাসান ইমামকে সোনাগাজী মডেল থানায় এবং সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন দাইয়ানকে লাইনওআর এ বদলির আদেশ দেওয়া হয়।

এছাড়া লাইনওআর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব দেওয়া প্রদান করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বদলি/পদায়ন করা হয়েছে।

একই সাথে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. খালেদ হোসেন দাইয়ানকে পুলিশ হেডকোয়ার্টারের আদেশের প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category