শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ফুটসালে ফিফার প্রথম র‌্যাঙ্কিং প্রকাশ: শীর্ষে ব্রাজিল, বাংলাদেশ-আর্জেন্টিনার অবস্থান কত

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৮১ Time View

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে যেখানে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। তবে নারী বিভাগের তুলনায় পিছিয়ে আর্জেন্টিনার পুরুষরা। অন্যদিকে পুরুষ বিভাগে স্থান না পেলেও নারী বিভাগে ৪৪তম স্থানে বাংলাদেশ।ফুটসাল, ফুটবলেরই আরেকটি সংস্করণ। যেখানে ফুটবলের তুলনায় মাঠ ও গোলপোস্টের আকার ছোট। মূল ফুটবলের তুলনায় খেলোয়াড়ের সংখ্যাটাও থাকে কম। এক কথায়, ইনডোরে পাঁচজনের যে ফুটবল, সেটাই ফুটসাল। ইউরোপ, লাতিন আমেরিকাসহ সারা পৃথিবীব্যাপী এ খেলাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

ফিফার স্বীকৃতিতে ১৯৮৯ সাল থেকে নিয়মিত এর বিশ্ব আসরও বসছে। তবে এতদিন এর কোনো র‌্যাঙ্কিং ছিল না। সোমবার (৬ মে) প্রথমবার ফুটসালের র‍্যাঙ্কিং প্রকাশ করে ফিফা। ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে ৪৬০০টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে। ফিফার সদস্য দেশগুলোর মূল জাতীয় দল মুখোমুখি হলেই আন্তর্জাতিক ‘এ’ ম্যাচের মর্যাদা পায়।
 
প্রথম প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নারী-পুরুষ উভয় বিভাগেই শীর্ষে আছে ব্রাজিল। ফুটসালে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পর পুরুষ বিভাগের দুইয়ে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের। দ্বিতীয় সর্বোচ্চ দুবারের চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান তিনে। এশিয়ার দেশ ইরান চারে আর ২০১৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে পাঁচে।
 
ফুটসালের প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ে আছে মোট ১৩৯টি দল। এই ১৩৯ দেশের মধ্যে নেই বাংলাদেশের নাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে মালদ্বীপ। তাদের অবস্থান ১১০ নম্বরে। নেপাল ১২১ নম্বরে আর ভারত ১৩৫ নম্বরে।
 
পুরুষ বিভাগে না থাকলেও নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ৪৪তম। নারী বিভাগে জায়গা করে নেয়া মোট ৬৯টি দেশের মধ্যে শীর্ষে আছে  ব্রাজিল। দুইয়ে স্পেন, তিনে পর্তুগাল, চারে আর্জেন্টিনা আর পাঁচে কলম্বিয়া। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category