বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ফিলিস্তিনি মায়ের রুপে মঞ্চে উঠলেন মম

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

আয়োজন করছে আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট। ফিলিস্তিনে গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছোটপর্দার অভিনেত্রী জাকিয়া বারী মমকে স্টেজে উঠতে দেখা যায়।

 

 
 অভিনেত্রী বলেন, ‘এটা যুদ্ধের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা যুদ্ধ চাই না।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনে দেখা যাচ্ছে শিশুরা জন্মের পরই মারা যাচ্ছে, কতটা অমানবিক দৃশ্য। শিশুটি জানতেও পারছে না তার মৃত্যুর কারণ। এই গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা শান্তি চাই।’
 
 জানা গেছে এতে অংশ নেয়া শিল্পীরা কোনো পারিশ্রমিক নেননি। আর কনসার্টের টিকিট বিক্রির টাকা পাঠানো হবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে।
উল্লেখ্য, ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টের মুখপাত্র হিসেবে ছিলেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী। অংশ নিয়েছে আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশন, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার ব্যান্ড দলগুলো। সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান, রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টচার্য্যসহ অনেকে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category