সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, নিহত ৪

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে বোমা হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (৪ ডিসেম্বর) সকালে ক্যাথলিক গণসেবার সময় মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির একটি জিমনেসিয়ামে বিস্ফোরণটি ঘটে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র হামলার নিন্দা জানিয়ে বলেছেন, তিনি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

মার্কোস বলেন, বিদেশি সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত বুদ্ধিহীন ও সবচেয়ে জঘন্য কর্মকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, নিরপরাধীদের বিরুদ্ধে সহিংসতাকারী চরমপনন্থিরা সবসময় আমাদের সমাজের শত্রু হিসাবে বিবেচিত হবে।

মিন্দানাওয়ের লানাও দেল সুর প্রদেশের গভর্নর মামিনতাল আলন্তো আদিয়ং জুনিয়র ধ্বংসাত্মক বোমা হামলার নিন্দা করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, এই প্রদেশে আমরা মৌলিক মানবাধিকারকে সমুন্নত রাখি এবং এর মধ্যে ধর্মের অধিকার অন্তর্ভুক্ত।

এর আগে ২০১৭ সালে শহরটিতে সরকারি বাহিনী ও জঙ্গি সংগঠন আইএসের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে পাঁচ মাসব্যাপী সংঘাত হয়।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category