বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭২ Time View

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের পূর্ব উপকূলে আবারও শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানলো। এ নিয়ে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশটি। এর আগে রোববার (৩ ডিসেম্বর) ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপাইন। সূত্র: ডয়েচে ভেলে

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, সোমবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৪টার ঠিক আগে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এটি উৎপত্তিস্থল উত্তর-পূর্ব উপকূল থেকে ৭২ কিলোমিটার দূরে প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) গভীরতায়।

এর আগের দিন রোববার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠে ফিলিপাইন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রোববার হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। জিএফজেড বলছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে রোববারের এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না- তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

গত শনিবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কেঁপে ওঠে মিন্দানাও ও এর আশপাশের এলাকাও।

সে সময় দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। দেশটির সুরিগাও দেল সুর, দাভাও ওরিয়েন্টালের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সুনামি সতর্কতা বাতিল করে বাসিন্দাদের বাড়িঘরে ফেরার অনুমতি দেয় দেশটির ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস।

গত মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৭ নভেম্বরের সেই ভূমিকম্পে দেশটির সারাঙ্গানি, কোটাবাটো এবং দাভাও প্রদেশে অন্তত আটজনের প্রাণহানি হয়। এছাড়া ভূকম্পনে আহত হন আরও ১৩ জন। ভূমিকম্পে দেশটিতে অর্ধ-শতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category