বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ফিফা প্রেসিডেন্টকে নোরা ফাতেহির বিশেষ উপহার

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

শনিবার (১৭ ডিসেম্বর) নোরা ফাতেহি গেলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে।

ফিফার প্রেসিডেন্টের কাছে কেন গেলেন নোরা? তার উত্তর নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন এ অভিনেত্রী। তাতে দেখা যায়, লাল রঙের একটি বাক্স তুলে দিচ্ছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর হাতে। লাল রঙের এ বাক্সটি সবুজ ফিতা দিয়ে মোড়া। উপহার হিসেবে নোরা এটি তাকে দিয়েছেন। কিন্তু এই বক্সে কী রয়েছে? আরেকটি ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নোরা।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাতের সময় সবুজ ফিতে দিয়ে মোড়ানো লাল টুকটুকে একটি বাক্স তার হাতে তুলে দেন নোরা ফাতেহি। বাক্স খুলে ইনফান্তিনো দেখেন এক জোড়া লাল জুতা।

উপহার পেয়ে ফিফা সভাপতি খুশি হয়েছেন। বলেছেন, এটি আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে।

নোরা জানিয়েছেন, এই জুতা বিশেষভাবে ইনফান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category