রাজধানীর ফার্মগেটের তেজকুনিপাড়া এলাকার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় বলে নিশ্চিত করেছেন ডিউটি অফিসার রকিবুল ইসলাম।
তিনি বলেন, তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় একটি দোকানে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওনা দেয়। যানজটের কারণে দুপুর ২টা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।