বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফরিদপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় ইমন খালাসী ও রমজান খান তৌকির নামে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আবুল কাশেম নামে আরেক বন্ধু আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের তারাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরেক জনের মৃত্যু হয়েছে।

নিহত দুই বন্ধু হলেন, ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামের ঝন্টু খালাসির ছেলে ইমন খালাসী (২২) ও তার বন্ধু একই গ্রামের কামরুল খানের ছেলে রমজান খান তোকির (২০)।

এর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় রায়পাড়া এলাকার মেম্বার জালাল উদ্দিন।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গৌরভ দাস জানান, বালুভর্তি একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে ইমন নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাদের আরও ২ বন্ধু আহত হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় আহত আরেক বন্ধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় শিবচর থানায় একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category