বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

প্রিয় কেক দিয়ে ৮০তম জন্মদিন পালন বাইডেনের

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২২৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০ নভেম্বর ৮০ বছরে পা রেখেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দেশটির কোনো প্রেসিডেন্ট হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে ৮০ বছর বয়স পূর্ণ করলেন। খবর এএফপির

৮০ বছরে পা রেখে বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের রেকর্ড গড়েছেন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে গতকাল রোববার মধ্য বিকেলে ফার্স্ট লেডি জিল বাইডেন একটি টুইট করেন। টুইটে নিজেদের দুটি ছবি জুড়ে দেন তিনি। ছবিতে উৎসবের পোশাকে দুজনকে নৃত্যরত অবস্থায় দেখা যায়।

টুইটে জিল বাইডেন লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমি আর কারও সঙ্গে নাচতে চাই না। শুভ জন্মদিন জো! আমি তোমাকে ভালোবাসি।’বাইডেনের জন্মদিনে হোয়াইট হাউস থেকে আসা এটাই ছিল উল্লেখ করার মতো শুভেচ্ছাবার্তা।

পরে জিল বাইডেন আরেকটি টুইট করেন। এই টুইটে তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসায় ভরা একটি নিখুঁত জন্মদিন উদ্‌যাপন এবং জো–র প্রিয় নারকেল কেক!’

এই টুইটে একটি ছবি জুড়ে দিয়েছেন জিল বাইডেন। ছবিতে বাইডেনকে পারিবারিকভাবে জন্মদিন পালন করতে দেখা যায়। তিনি ফুঁ দিয়ে কেকের মধ্যে থাকা মোমবাতি নেভাচ্ছিলেন। সেখানে জিল বাইডেনসহ পরিবারের সদস্যদের দেখা যায়।

তবে হোয়াইট হাউসের গতকালের আনুষ্ঠানিক অনুষ্ঠানসূচিতে বাইডেনের জন্মদিন পালন বিষয়ে কিছু ছিল না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category