রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

প্রার্থী বাছাই: ট্রাম্পের কাছে ‘ঘরের মাঠেও’ হারলেন নিকি হ্যালি

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড়ে নিজের জন্মস্থান সাউথ ক্যারোলিনাতেও ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছেন নিকি হ্যালি। এর ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় আরও এগিয়ে গেলেন ট্রাম্প।

এর আগের চারটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির প্রাথমিক প্রার্থী নির্বাচনেও বড় জয় পেয়েছিলেন ৭৭ বছর বয়সী এ নেতা।ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ও তিনি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে ‘অরাজকতা’ সৃষ্টি হবে দাবি করে জোরালো প্রচারণা চালিয়েছিলেন নিকি। কিন্তু তার সেসব দাবি যে রিপাবলিকান শিবিরে খুব একটা প্রভাব ফেলতে পারেনি, তা প্রাথমিক ভোটের ফলাফলেই স্পষ্ট।

তাৎক্ষণিকভাবে সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের জয় ব্যবধান জানা যায়নি। তবে সেটি বেশ বড় হবে বলেই ধারণা করা হচ্ছে।

২০১০র দশকে সাউথ ক্যারোলিনার গভর্নর হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন নিকি হ্যালি। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে অংশ নেওয়া একমাত্র নারীও তিনি।

অন্যান্য অঙ্গরাজ্যে হারলেও নিজের ‘ঘরের মাঠ’ সাউথ ক্যারোলিনায় জেতার আশা করেছিলেন নিকি। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের ডানপন্থি ‘আমেরিকা ফার্স্ট’ ব্র্যান্ডের জনপ্রিয়তার সামনে দাঁড়াতে পারলেন না তিনি।ট্রাম্প এর আগে আইওয়ায় ৩০ পয়েন্টে এবং নিউ হ্যাম্পশায়ারে ১০ পয়েন্টের ব্যবধানে জিতেছেন। নেভাদায় জয়ী হয়েছেন একেবারে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। জয় পেয়েছেন ভার্জিন আইল্যান্ডের নির্বাচনেও।বিশ্লেষকদের ধারণা, সাউথ ক্যারোলিনায় অন্তত ১৫ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছেন ট্রাম্প।

সূত্র: এএফপি, এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category