মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭০ Time View

নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী।সোমবার (১০ জুন) বিকেলে আইটিসি মৌর্য হোটেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া।

এ সময় সোনিয়া গান্ধীর পুত্র ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (৯ জুন) রাতে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাতে মিলিত হন। ওই রাতেই ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া সোমবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ ও ভারতের ইউনিয়ন মন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর আমন্ত্রণে তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি সফরে গেছেন প্রধানমন্ত্রী।

৯ জুন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সারাবিশ্ব থেকে আগত প্রায় আট হাজার অতিথির সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তার কন্যা ও বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এ সময় তার সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category