শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে এশিয়া কাপের দায়িত্বে জেসি

  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৯ Time View

বাংলাদেশের আম্পায়ারিংয়ে চলমান সফলতার মুকুটে যুক্ত হলো নতুন পালক। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে নারী এশিয়া কাপ ২০২৪ সালের আসরে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে পোস্টে বিষয়টি নিশ্চিত করেন জেসি।

পোস্টে জেসি লিখেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো। উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা) এ নতুন মিশন শুরু হবে। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ ২০২৪-এর দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। সবাই দয়া করবেন। আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’

আগামী ১৮ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে নারী এশিয়া কাপের আসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে ২৮ জুলাই। বাংলাদেশ সহ এই আসরে খেলবে মোট ৮ দল।

গেল মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ারকে নিয়োগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জেসি ছাড়া বিসিবির নিয়োগ পাওয়া অন্যজন হলেন মিশু চৌধুরি।কিছুদিন আগে প্রথমবারের মতো পাঁচ বাংলাদেশি নারীকে আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত করে আইসিসি। এর মধ্যে সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমাকে আম্পায়ার এবং সুপ্রিয়া রানী দাসকে ম্যাচ রেফারি হিসেবে ওই প্যানেলে যুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category