বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

প্রথম দিনেই ১০০ কোটি পার করল ‘অ্যানিমেল’

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ Time View

জমজমাটভাবেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। অভিনেত্রী রাশমিকা মান্দানাও তুখোড় অভিনয়ে আবার লাইম লাইটে জায়গা করে নিল। তারই প্রমান মিলল সিনেমাটির বাজারদরে।সন্দীপ রেড্ডি পরিচালিত ছবি ‘অ্যানিমেল’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। সিনেমাটির গল্প বাবা-ছেলের সম্পর্ক নিয়ে। প্রায় দু’বছর ধরে চলেছে এই ছবির শুটিং।

প্রথম দিনের বক্স অফিস কাঁপিয়ে আর সকলকে ছাপিয়ে প্রথমেই  চলে এলো ‘অ্যানিমেল’। প্রথম দিনে শুধু ভারতের বাজার থেকেই এই ছবি আয় করেছে ৬১ কোটি রুপি।

বক্স অফিস রিপোর্ট থেকে জানা যায়, শুধু হিন্দি ভাষা থেকে এই ছবি আয় করেছে সাড়ে ৫০ কোটি রুপি। তেলেগু থেকে আয় করেছে ১০ কোটি টাকার কিছু বেশি।

এর আগে অন্য কোনও ছবি এমন ‘ওপেনিং ডে’ পায়নি। এর আগে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি রুপি। তার পর ছিল ‘কেজিএফ ২’ ৫৩.৯৫ কোটি রুপি। তৃতীয় স্থানে ছিল ‘ওয়ার’ ৫৩.৩৫ কোটি রুপি, চতুর্থ ‘টাইগার ৩’ যার আয় ছিল ৪৪.৫০ কোটি রুপি।

ভারত ছাড়াও বিশ্বের একাধিক দেশে মুক্তি পেয়েছে এই ছবি। বিশ্বব্যাপী ছবির আয় প্রায় ১১৬ কোটি রুপি। ‘অ্যানিমেল’ প্রথম ভারতীয় ছবি যা উত্তর আমেরিকায় প্রথম দিনে প্রায় ১ মিলিয়ন ডলার ব্যবসা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category