বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন রিশাদ

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৭ Time View

বল হাতে দারুণ সময় কাটছে রিশাদ হোসেনের। বিশ্বকাপে বাংলাদেশ দলে দারুণ অবদান রেখে চলছেন এই লেগস্পিনার। তার দুর্দান্ত ঘূর্ণিতে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ আলোকিত করেছিল বাংলাদেশ। গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ট্রাভিস হেড ও মিচেল মার্শের উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ। বিশ্বমঞ্চে তরুণ এই স্পিনারের পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেটভক্তদের।

অসাধারণ পারফর্ম করে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়ে গেলেন রিশাদ। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের আগামী আসরে খেলবেন এই তরুণ। তাকে দলে ভিড়িয়েছে টরন্টো ন্যাশনালস। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়িটি নিশ্চিত করেছেন রিশাদ নিজেই।

রিশাদের মতো প্রথমবারের মতো এই লিগে খেলবেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

আগে থেকেই গ্লোবাল টি২০তে খেলছেন সাকিব আল হাসান ও লিটন দাস। সর্বশেষ আসরে মনট্রিল টাইগার্সের হয়ে খেলছিলেন সাকিব। কিন্তু আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া আসরে বাংলা টাইগার্স মিসিসাগার জার্সি গায়ে খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আর লিটন খেলবেন সারে জাগুয়ারাসের হয়ে।

এই আসরে সাকিব-রিশাদ ছাড়াও বিশ্বের আরও অনেক বড় বড় তারকা খেলবেন। তাদের মধ্যে অন্যতম হলো- মার্কাস স্টয়নিজ, সুনিল নারিন, কাইল মায়ার্স, ক্রিস লিন, শেরফেন রাদারফোর্ড, নাবিন উল হক, ইফতিখার আহমেদ, কলিন মুনরো, ডেভিড ওয়ার্নার, অ্যান্ড্রু টাই, বাবর আজম, মোহাম্মদ আমির এবং মোহাম্মদ রিজওয়ান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category