রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী পেল পাকিস্তান

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। দেশটির সাত দশকের বেশি সময়ে ইতিহাসে এবারই প্রথম কোনো প্রদেশ নারী মুখ্যমন্ত্রী পেল।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রার্থী মরিয়ম ২২০ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাঞ্জাব পরিষদের স্পিকার মালিক আহমেদ খান ফল ঘোষণা করেন।

পিএমএল-এনের প্রতিদ্বন্দ্বী  ও ইমরান খানের দলের জোট সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী আফতাব খান নির্বাচন বর্জন করেন। তাই তিনি কোনো ভোট পাননি।

অধিবেশনের শুরুতে স্পিকার খান তাকে কথা বলতে না দেওয়ায় তিনি ও অন্যান্য এসআইসি আইনপ্রণেতারা অধিবেশন বর্জন করেন।

এদিকে, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পাঞ্জাব অ্যাসেম্বলিতে তার বিজয়ী বক্তৃতায় বলেন, ‘রাজনীতিক হিসেবে যাত্রাপথে আমি গ্রেপ্তার হয়েছি। আমার বাবা গ্রেপ্তার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। তবুও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই।’

মরিয়ম আরও বলেছেন, পুলিশের উচ্চ হস্তক্ষেপের বিষয়ে জিরো টলারেন্স থাকবে। গত সপ্তাহে তক্ষশীলার ঘটনার তদন্ত করা হবে।

এর আগে তক্ষশিলায় শনিবার এক পুলিশ একজন বয়স্ক নারীকে চড় মারে ও পরে ওই নারী মাটিয়ে লুটিয়ে পড়ে। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category