বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

প্রতারণা মামলায় জেরিন খানের জামিন

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ভারতের শিয়ালদহ আদালত। সোমবার শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এ অভিনেত্রী।

বিচারক শুভজিৎ রক্ষিত তাকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। ৩০ হাজার রুপির বন্ডে এ জামিন পেয়েছেন তিনি। সেই জামিনের শর্ত, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না জেরিন। প্রতিটি শুনানিতে অভিনেত্রীকে আদালতে হাজির থাকতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৬ ডিসেম্বর।ছাই রঙা গেঞ্জি, কালো ট্রাউজার্স, মুখে মাস্ক পরা অবস্থায় এ দিন শুনানিকালে এজলাসের একটি বেঞ্চে বসে ছিলেন জেরিন খান। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কালীপূজার সময়ে উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ছয়টি অনুষ্ঠানে থাকার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাছ থেকে ১২ লাখ রুপি পারিশ্রমিক নেন জেরিন খান।

কিন্তু সেই অনুষ্ঠানগুলোয় অংশ নেননি এ নায়িকা। ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক বিশাল গুপ্তের অভিযোগ, জেরিনকে নিয়ে আসার গোটা ব্যবস্থাপনার পিছনে তাদের প্রায় ৪৫ লাখ রুপি খরচ হয়েছে। যদিও জেরিন আসেননি। অভিনেত্রী অগ্রিম বাবদ ১২ লাখ রুপি নিয়েছিলেন। বাকি অর্থ জেরিনের নিরাপত্তা, বিমান ভাড়া, হোটেল ভাড়া বাবদ খরচ হয়েছে। ২০১৮ সালে জেরিন ও তার সাবেক ম্যানেজারের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিশাল।

এ দিন আদালত চত্বরে বিশালের আরও অভিযোগ, ‘জেরিন অনুষ্ঠানে যোগ না দেওয়ায় তার কাছ থেকে ৪৫ লাখ টাকা ফেরত চাইলে তিনি আমাকে প্রাণে মারার হুমকি দেন। আমাকে মুম্বাই ছাড়তে বাধ্য করা হয়।’ জেরিনের আইনজীবী পবন আগারওয়ালের দাবি, ‘জেরিনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা।’আদালত সূত্রে জানা গেছে, এরই মধ্যে এ মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। জেরিনের সাবেক ম্যানেজার আগাম জামিন পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category