সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

প্রকৃত রাজনীতিবিদের কাছ থেকে রাজনীতি হারিয়ে যাচ্ছে: রুহুল কবির রিজভী

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

ঢাকায় অবৈধ নির্মাণ, খাল-বিল ধ্বংস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দায়িত্বহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটুর আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পূর্ব আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, “প্রকৃত রাজনীতিবিদের কাছ থেকে রাজনীতি হারিয়ে যাচ্ছে। যারা খাল ও নদী ধ্বংস করে ভূমিদস্যু হয়েছে, তারা আবার রাজনৈতিক নেতা হয়। শেখ হাসিনার আমলেই এমন ঘটনা বেশি ঘটেছে।”

তিনি ঢাকা শহরের অবৈধ নির্মাণ ও অনুমোদনহীন দালানভিত্তিক নগরায়নের প্রতি সতর্ক করে বলেন, “কারওয়ান বাজারের নদী ভরাট করে, তলার পর তলা তৈরি করা হচ্ছে। গ্রামের জমি বিক্রি করে ঢাকায় ফ্ল্যাট কিনছে মানুষ। তাতেই প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হচ্ছে। সামান্য প্রাকৃতিক দুর্যোগেই আমরা কেঁপে উঠি।”

রিজভী আরও বলেন, “ভূমিকম্পের মধ্যে দিয়ে আমাদের উপলব্ধি করা প্রয়োজন, রাজনীতিবিদদের সবার দায়িত্ব ও চেতনা থাকা জরুরি। তা না হলে আমরা শূন্য গর্তে হারিয়ে যাব। আসুন, বাসযোগ্য বাংলাদেশ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।”

তিনি শহরের খাল, নদী ও পার্ক সংরক্ষণ এবং অনুমোদনহীন দালান নির্মাণ প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ নাগরিকদের সচেতনতা ছাড়া নগরায়নকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল ও অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দও সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটুর রাজনীতি ও ত্যাগ স্মরণ করে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category