বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

প্যারিসে ‘ফুলকুমারী’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কাঁদলেন পিনাকী ভট্টাচার্য

  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View

প্যারিসে ‘ফুলকুমারী’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কাঁদলেন পিনাকী ভট্টাচার্য |  ২৫ জানুয়ারী ২০২৫ শুক্রবার সন্ধ্যায় প্যারিসের লো পারশঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে লেখক, একটিভিস্ট ও রাজনীতিক পিনাকী ভট্টাচার্যের সর্বশেষ বই ফুলকুমারী’র প্রকাশনা অনুষ্টান। ফুলকুমারী পিনাকী ভট্টাচার্যের শরণার্থী জীবনের উপর ভিত্তি করে রচিত। যেখানে লেখক কোভিড মহামারির কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে উপন্যাসটির পট তৈরী করেছেন৷ বইটি ইতিমধ্যে অনলাইন মার্কেট প্লেস এমাজনে দক্ষিণ এশীয় ক্যাটাগরিতে বেস্ট সেলার হয়েছে। আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিক্ট বুকস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস ইনস্টিউট ফর ক্রিটিক্যাল থিংকিং (পিক্ট) এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এভ্রিম সালিম সাইয়ের এবং পিক্ট-এর এডিটর এট লার্জ ডেভিড সালিম সাইয়ের। অনুষ্টানটি বাংলা এবং ইংরেজি দুই সেশনে পরিচালিত হয়। বাংলা সেশনের সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন এবং ইংরেজি সেশনের সঞ্চালনা করেন তরুণ এক্টিভিস্ট মানুচেহের শাফি৷ প্রকাশন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এক্টিভিস্ট মুহাম্মদ আলী চৌধুরী। ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিরা ছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। এভ্রিম সাইয়ের বলেন, “পিনাকী ভট্টাচার্য আমাদের গবেষণা সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। ফুলকুমারী প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ইতিমধ্যে এটি বেস্ট সেলার হয়েছে। আমরা ভবিষ্যতে পিনাকীর সাথে আরও কাজ করতে চাই।” বইটির এডিটর ডেভিড সালিম সাইয়ের বলেন, “আমি এক বছর ধরে বইটি নিয়ে জনাব পিনাকীর সাথে কাজ করেছি। এটির শুরু থেকে প্রকাশ পর্যন্ত নানা ছন্দে বিভক্ত ছিল। বিশেষ করে বাংলাদেশের গণঅভ্যুত্থান ও এটিকে কেন্দ্র করে সংগঠিত

ফ্রান্সের প‍্যারিস থেকে মোহাম্মদ মাহবুব হোসাইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category