বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

প্যারিসে ছুরি হামলা, জার্মান পর্যটক নিহত

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ Time View

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আইফেল টাওয়ার থেকে ১৫ মিনিটের দূরত্বে কাই দ্য গ্রেনেলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি ছুরি ও হাতুড়ি নিয়ে পর্যটকদের ওপর হামলা করেন। এতে এক জার্মান নাগরিক নিহত হন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিকটবর্তী বির-হাকেইম মেট্রো স্টেশনে অভিযান চালায় পুলিশ। পরে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে তারা।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি একাধিক ছুরি নিয়ে হামলা চালিয়ে এক জার্মান পর্যটককে হত্যা করেছেন। হামলাকারী ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে হামলা চালান। এরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে তাড়া করে ও টেজার গান ব্যবহার করে আটক করে।

হামলাকারী ২৫ বছর বয়সি এক ফরাসি নাগরিক বলে জানা গেছে। বলা হচ্ছে, ওই ব্যক্তি এর আগে ২০১৬ সালে অপর একটি হামলায় পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। পরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, হামলাকারী পুলিশকে বলেছেন, তিনি ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞে বহু মুসলিম মারা যাচ্ছে। এ বিষয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন।

নিহতের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বর্ন। এক্স পোস্টে তিনি বলেন, ফ্রান্সে সন্ত্রাসবাদকে  কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category