সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

প্যান্টের মধ্যে ১০০ জীবন্ত সাপ নিয়ে ধরা খেলেন পাচারকারী

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

চীনের মূল ভূখণ্ডে শতাধিক জীবন্ত সাপ পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে চীনের কর্তৃপক্ষ। পাচারকারী এসব সাপ প্যান্টের মধ্যে লুকিয়ে রেখেছিলেন।

চীনের কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফুতিয়ান বন্দর (হংকং ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে একটি চেকপয়েন্ট) ব্যবহারকরা ওই পাচারকারীর গতিরোধ করে দক্ষিণ চীনের শহর শেনজেনের কাস্টমস কর্মকর্তারা।তল্লাশির এক পর্যায়ে তার প্যান্টের মধ্যে পলিথিনের ছয়টি ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো ট্যাপ দিয়ে আটকানো ছিল।

বিবৃতিতে বলা হয়, ব্যাগগুলো খোলার পর প্রত্যেকটিতে বিভিন্ন আকার ও রংয়ের বেশ কিছু করে সাপ পাওয়া যায়। পরে গণনা করে মোট ১০৪টি সাপ উদ্ধার করা হয়।

ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে কি না তা জানায়নি কাস্টমস কর্তৃপক্ষ। তবে নিয়ম ভঙ্গ করে থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।এর আগে জুনে অন্য একজনকে ম্যাকাও থেকে মূল ভূখণ্ড চীনে ৪৫৪টি বিপন্ন কচ্ছপ পাচার করার চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছিল।

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category